প্রাথমিকের শিক্ষকদের ছুটি পেতে মানতে হবে যেসব শর্ত

নিউজ ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে ৩০ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করতে পারবেন বিভাগীয় উপ-পরিচালক। সম্প্রতি এই আদেশ জারি করা হয়েছে। তবে এই ছুটি পেতে শিক্ষকদের মানতে হবে কিছু শর্ত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

ছুটির শর্ত গুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো………

১. আবেদনকারীর ছুটির হিসাবে ছুটি পাওনা থাকতে হবে।

২. ছুটিতে যাওয়ার আগে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারকে জানাতে হবে।

৩. সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বাংলাদেশে প্রত্যাবর্তনের পর অনতিবিলম্বে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কাছে রিপোর্ট করবেন।

৪. বিদেশ যাত্রা ও অবস্থানের জন্য সরকারের ওপর কোনও আর্থিক দায়-দায়িত্ব বর্তাবে না।

৫. ছুটিকালীন সময়ের বেতন ভাতা বাংলাদেশি মুদ্রায় দেয়া হবে।

৬. নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় বিদেশে অবস্থান করা যাবে না।

৭. বিদেশ যাত্রায় অনুমোদিত ছুটি পরবর্তী অননুমোদিত অনুপস্থিতির জন্য কোনও বেতন-ভাতা দেয়া হবে না।

৮. অনুমোদিত ছুটি ভোগের পর নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.