এইমাত্র পাওয়া

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ছুটি নিয়ে বড় সুখবর

নিউজ ডেস্ক।।

পূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন নিতে হলেও এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে ৩০ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করতে পারবেন বিভাগীয় উপ-পরিচালক। সম্প্রতি এই আদেশ জারি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

মহাপরিচালকের সই করা গত ৮ ডিসেম্বরের অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে তাদের বেতনস্কেল ১২ থেকে ১১ নম্বর গ্রেডে নেয়া হয়েছে। তখন চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে প্রধান শিক্ষকদের বিদেশ যেতে ছুটি লাগলে মহাপরিচালকের অনুমোদন নিতে হতো। তবে এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাজে প্রশাসনিক গতিশীলতা আনা, সেবার মানোন্নয়ন এবং সেবা সহজ করার জন্য প্রধান শিক্ষকদের সর্বোচ্চ ৩০ দিনের ছুটি মঞ্জুরের ক্ষমতা বিভাগীয় উপ-পরিচালককে দেয়া হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.