নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে বাংলাদেশে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
অপরদিকে, বুস্টার ডোজ দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে তা দেওয়া হবে।
কাদের এই বুস্টার ডোজ দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ ৬ মাস পার হয়েছে, পর্যায়ক্রমে তাদের মোবাইল নম্বরে এসএমএস যাবে। এছাড়া, যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এসএমএস যাবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
