নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে গত বছর বই উৎসব না হলেও বই বিতরণ হয়েছে। এ বছরও করোনায় স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না। তবে প্রত্যেকটি বিদ্যালয় তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী বছরের প্রথম দিন থেকে বই বিতরণ করবে।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলার নিজ বাসভবনে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি কোনো ভুল যেন না থাকে। এরপরও ছাপায় কোনো ভুল থাকলে সেগুলো সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরও বলেন, বিদেশে শীতকালে করোনা বাড়লেও আমাদের দেশে প্রতিবছর মার্চে প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। সেই জন্য মার্চ পর্যন্ত আমরা দেখবো করোনা বাড়ে না কমে। এরপর আমরা ক্লাস বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
