নিজস্ব প্রতিবেদক।।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কদমতলা মন্ত্রীর নিজ বাসভবনের নীচে মন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের জন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
করোনার আশঙ্কা সম্পর্কে মন্ত্রী বলেন, পাশ্চার্ত্যরে দেশগুলোতে করোনা শীতকালে বাড়লেও আমাদের দেশে প্রতিবছর মার্চ মাসেই প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। গত দু’বছর আমরা তা দেখেছি। সে জন্য মার্চ মাস পর্যন্ত আমরা দেখব করোনা বাড়ে না কমে। এরপর আমরা ক্লাশ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিব। এছাড়াও শিক্ষার্থীরা কতটুকু পিছিয়ে আছে এবং কোন কোন দিকগুলোতে ঘাটতি রয়েছে সেগুলোর তথ্য আমরা নিচ্ছি। এরপর আমরা নতুন বছরে এসব বিষয়ে প্রদক্ষেপ নিব।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
