করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭৫

নিউজ ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.