বিসিবির কমিটিতে ব্যাপক রদবদল

নিউজ ডেস্ক।।

শুক্রবার বিকাল ৪টায় শুরু হয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির বোর্ড সভা। নির্বাচনের পর এটি ছিলো ক্রিকেট বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা।

বহুল প্রতীক্ষিত সভা শেষে অনুষ্ঠানিক সংবাদ সম্মেল করেন বিসিবির বস নামজমুল হাসান পাপন। গত অক্টোবর মাসে নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় পুনরায় সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন।

তবে আগের মেয়াদে যারা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, তারাই ধরে রাখেন নিজ নিজ বিভাগের চেয়ার। তবে শুক্রবার স্থায়ী কমিটিতে ব্যাপক রদবদল এসেছে।

বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় যে পদগুলো বণ্টন করা হয়েছে, সেখানে আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে এসেছেন জালাল ইউনুস। আকরাম খানের জায়গায় আসা জালাল আগের সবশেষ কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।

এক নজরে বিসিবির নতুন কমিটি………

ক্রিকেট অপারেশন্স কমিটি

চেয়ারম্যান: জালাল ইউনুস, ভাইস চেয়ারম্যান: খালেদ মাহমুদ সুজন

মিডিয়া এন্ড কমিউনিকেশনস

চেয়ারম্যান: তানিভীর আহমেদ টিটু, ভাইস চেয়ারম্যান: জালাল ইউনুস

গেইম ডেভেলপমেন্ট কমিটি

চেয়ারম্যান: খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান: ফাহিম সিনহা

হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)

চেয়ারম্যান: নাইমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান: আকরাম খান

টুর্নামেন্ট কমিটি

চেয়ারম্যান: সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান: খালেদ মাহমুদ সুজন

গ্রাউন্ডস কমিটি

চেয়ারম্যান: মাহবুব আনাম

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট

চেয়ারম্যান: আকরাম খান

ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি

চেয়ারম্যান: আকরাম খান

বাংলা টাইগার্স

চেয়ারম্যান: কাজী এনাম আহমেদ

এইজ গ্রুপ টুর্নামেন্ট

চেয়ারম্যান: ওবেদ উর নিজাম

আম্পায়ারস কমিটি

চেয়ারম্যান: ইফতেখার রহমান মিঠু

সিসিডিএম

চেয়ারম্যান: সালাউদ্দীন চৌধুরী

মার্কেটিং

চেয়ারম্যান: শেখ সোহেল

বিপিএল গভর্নিং

চেয়ারম্যান: শেখ সোহেল


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.