ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে আগুন,মৃত কমপক্ষে ৩৫,আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডে ৩৫ জন আগুনে দগ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রশাসক অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে শতাধিক জন যাত্রী।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ওই ফায়ার সার্ভিসের কর্মকর্তা। শুক্রবার ভোর ৩টায় বরগুনাগামী  লঞ্চে ঝালকাঠির পোনাবালিয়া ও ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান সেতুর কাছে দিয়াকুল খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  
তবে কিভাবে ওই লঞ্চে আগুন লেগেছে কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
স্বজনদের কাছ থেকে ফোন নম্বর নিয়ে লঞ্চে থাকা একাধিক যাত্রীদের ফোন করা হলেও অনেকেই তা রিসিভ করেননি।

লঞ্চের পুরোটাই আগুনে পুড়ে গেছে। নিহত যাত্রীদের হাড়গোড়ও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে সন্তান খোজে না পেয়ে মাকে প্রাণ বাচাতে নদীতে ঝাপ দেওয়ার খবর জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। আহতদের ঝালকাঠি ও বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোর সাড়ে চারটায় রাজারহাট-বি নামের আর একটি লঞ্চ বেতাগী লঞ্চঘাটে এসে পৌঁছালে ওই লঞ্চের যাত্রীরা জানান, দূর থেকে দেখেছি লঞ্চটিতে আগুন জ্বলছে। এ ব্যাপারে অভিযান-১০ লঞ্চের ইনচার্জ কামরুল হাসানকে বারবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.