নিজস্ব প্রতিনিধি।।
সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের শুক্রবারের (২৪ ডিসেম্বর) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল বিকেল ৩টায় এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
তবে পরীক্ষা স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি অধিদপ্তর।

হঠাৎ স্থগিত ইউনিয়ন সমাজকর্মীর নিয়োগ পরীক্ষা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশতঃ আগামীকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
