প্রাথমিকের শিক্ষক বদলিতে জাতীয়কৃতের সঙ্গে সমন্বয় চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক।।

প্রাথমিকের শিক্ষক বদলিতে পূর্বের সরকারি ও জাতীয়কৃত বিদ্যালয়ের মধ্যে সমন্বয় চায় সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

বুধবার (২২ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন। বৈঠকে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে বিদ্যালয়ে আসে সে লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.