আগামীকাল ২৮ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক।।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইনের এজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে, এএফসি এগ্রোর সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে, বেক্সিমকো লিমিটেডের দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে, বেক্সিমকো ফার্মার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, বেক্সিমকো সিনথেটিকসের দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে, বিএসআরএম স্টিলের সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, ড্যাফোডিল কম্পিউটার্সের সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, ফারইস্ট নিটিংয়ের সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, জিবিবি পাওয়ারের বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে, গ্লোবাল হেভি কেমিক্যালের সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, ইন্দোবাংলা ফার্মার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে, খান ব্রাদার্সের সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, মেঘনা কনডেন্স মিল্কের সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে, মীর আখতার হোসাইনের বেলা ১১টায় অনুষ্ঠিত হবে, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে, অলিম্পিক এক্সেসরিজের বেলা ১১টায় অনুষ্ঠিত হবে, রানার অটোমোবাইলের বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে, শাশা ডেনিমসের সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, শেফার্ডের বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে, শাইনপুকুর সিরামিকের বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে, সিমটেক্সের বেলা ১১টায় অনুষ্ঠিত হবে, এসকে ট্রিমসের সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, তমিজউদ্দিন টেক্সটাইলের বেলা ১১টায় অনুষ্ঠিত হবে, তশরিফার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এজিএম বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.