নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক হাবিবুর রহমান কলেজ মাহমুদপুর (ডিগ্রি কলেজ), পো: মাহমুদপুর, উপজেলা: মেলান্দহ, জেলা: জামালপুর-এ শূন্য পদে অধ্যক্ষ এবং সৃষ্ট পদে উপাধ্যক্ষ ও ল্যাব সহকারী (আইসিটি) নিয়োগ করা হবে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদের প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ (সত্যায়িত), অভিজ্ঞতার সনদ, বায়োডাটা, ছবি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুকূলে সোনালী ব্যাংক, মেলান্দহ বাজার শাখায় পাঁচশত টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ সভাপতি বরাবর এবং ল্যাব সহকারী (আইসিটি) পদের প্রার্থীগণকে দুইশত টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। বি:দ্র: অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
