শৈত্যপ্রবাহ বইছে তিন বিভাগে

নিউজ ডেস্ক।।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও পুরোপুরি শীতের আমেজ এসেছে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গতকালের চেয়ে সারা দেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যেই তিনটা বিভাগ শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে। তবে আজ বেলা ১১টায় আমরা শৈত্যপ্রবাহ নিয়ে ঘোষণা দেবো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.