তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিউজ ডেস্ক।।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। হাড়কাঁপা শীতে কাঁপছে প্রান্তিক জনপদের মানুষ। গত এক সপ্তাহ ধরে ৯ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রা  উঠানামা করছে। টানা ২০ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। রবিবার সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস।

ডিসেম্বর জুড়েই প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। বিকেল থেকেই ঠাণ্ডা বাতাস বইতে দেখা যায়। রাত গভীর হতে থাকলে বাড়তে থাকে শীতের মাত্রা। প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাড়ির উঠোনে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় শীতের প্রকোপ বেশি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.