নিউজ ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ও বড়দিনের ছুটি পরিবর্তন করা হয়েছে। আগামী ১৯ থেকে ২৯ ডিসেম্বরের (১১ দিন) পরিবর্তে সেটি ২৪ থেকে ২৯ ডিসেম্বর (৬ দিন) করা হয়েছে।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ বর্ষপঞ্জিতে ১৯ থেকে ২৯ ডিসেম্বর উল্লেখ করা হলেও সেটা পরিবর্তন করে ২৪ থেকে ২৯ ডিসেম্বর করা হয়েছে। ছুটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
