এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে বিজয় দিবস উদযাপন

নাজমুল হুদা।।

বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন কলেজে ৫০ তম বিজয় দিবস আড়ম্বরপূর্ণ ভাবে উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭.৩০ টায় জাতীয় সংগিতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন শেষে কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শেখ রাসেল দেয়ালিকা কর্ণারে বিজয় দিবস ২০২১ দেয়াল পত্রিকার শুভ উদ্বোধন করা হয়। ৫০ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।

বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পর্ষদের আহ্বায়ক মোঃ সিরাজুলইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শেখ শামীম ইসলাম, অপূর্ব লাল সাহা, সালমা খাতুন আশেক আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে স্বাধীনতার ইতিহাস বাধ্যতামূলক করা এবং বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা এবং বীর শহীদদের অবদান তুলে ধরা। আলোচনা সভার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫০ তম বিজয় দিবসে শুভদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪.৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী অংশগ্রহণে করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.