এইমাত্র পাওয়া

আজ যেসব পথে যান চলাচল নিয়ন্ত্রিত হবে

নিউজ ডেস্ক।।

আজ ১৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানাতে আগেই বিমানবন্দর যাবেন।

তাই আজ সকাল ৯টার পর বঙ্গভবন থেকে বিমানবন্দর যাওয়ার সড়ক একাধিকবার বন্ধ রাখা হবে। তিনি বিমানবন্দর থেকে সাভার স্মৃতিসৌধে যাবেন। এরপর দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন। এ সময় মিরপুর সড়ক বন্ধ থাকবে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ আসছেন
এদিন বিকালে রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। এ সময় শাহবাগ, কাকরাইল, প্রেসক্লাব, রাজউক ও মৎস্য ভবন এলাকার সড়ক বন্ধ থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.