এইমাত্র পাওয়া

ব্যবসায়ী ভিসায় স্থলপথে ভারত যেতে পারবে বাংলাদেশীরা

অনলাইন ডেস্ক।।
সোমবার (১৩ ডিসেম্বর) থেকে ব্যবসায়ী ভিসায় স্থলপথে ভারতে যেতে পরবেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। রোববার (১২ ডিসেম্বর) সরকারি সফর শেষে ভারত থেকে দেশে ফিরে স্থানীয় সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
৩ দিনের সরকারি সফর শেষে বেনাপোল বন্দর দিয়ে রোববার বিকেলে দেশে ফিরেন তিনি। এর আগে গত বুধবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত প্রবেশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সন্ধ্যায় যশোর থেকে ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সড়কপথে ভারত গিয়েছিলেন।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরানসহ বন্দরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.