নিজস্ব প্রতিনিধি।।
২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম পুনরায় শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
বুধবার (৮ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে চলবে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এতে বলা হয়, এখন থেকে ১২ বছর পূর্ণ না হলে কোনো শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। আর ১৮ বছরের বেশি বয়স হলেও কেউ আর নবম শ্রেণিতে ভর্তির রেজিস্ট্রেশন করতে পারবে না। রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।
বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
এর আগে গত ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিলো। নতুন করে সেটি আবার ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
