আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
এর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে জমা দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। সেখানে অনেকেই মনোনয়ন চাইবেন। তবে নেত্রী যোগ্য ব্যক্তির হাতেই নৌকা তুলে দিয়েছেন। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করার আহবান জানাই।’
আর সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ শামীম ওসমানকে সমর্থন দিলেও জনতার প্রার্থী হয়ে আইভী ১ লাখেরও বেশি ভোটে জয়ী হয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
