নিজস্ব প্রতিবেদক।।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন।
বিজয় দিবস সামনে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন।
এস/এসবি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
