এইমাত্র পাওয়া

আজ শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক।।

১১ দফা দাবিতে আজও সড়কে নামছেন শিক্ষার্থীরা।  তবে আজ সড়ক অবরোধ নয়, মানববন্ধন করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  আজ এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় তাদের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকে সরে এসেছে শিক্ষার্থীরা।

আজ দুপুর ১২ টায় রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের একপাশে দাঁড়িয়ে মানবন্ধন করবেন শিক্ষার্থীরা।  ঘণ্টাব্যাপী এই কর্মসূচি শেষ হবে দুপুর ১টায়।  বুধবার শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করে বলা হয়, ১১ দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।  ৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বুধবারও রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  এতে নগরজুড়ে সড়কে সৃষ্টি হয় যানজট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.