তুচ্ছ কারণে নিজের গৃহশিক্ষিকাকে হত্যা করেছে ১২ বছর বয়সী এক স্কুলছাত্র। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই ছাত্রকেও।
সোমবার ভারতের মুম্বাই নগরীর গভান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে গালফ নিউজ জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার সন্ধ্যায় স্কুলছাত্রটিকে নিজের বাড়িতেই পড়াচ্ছিলেন গৃহশিক্ষিকা আয়শা (৩০)। এসময় ছেলেটির মা কিছু গৃহস্থালি জিনিসপত্র কেনার জন্য আয়শার কাছে টাকা ধার চান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে রেগে যায় ওই ছাত্রটি। সে টেবিলের ওপর পড়ে থাকা ছুরি নিয়ে গৃহশিক্ষিকার বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ ঘটনার পর গুরুতর আহত আয়শাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান আয়শা।
তবে ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ছেলেটি ওই শিক্ষিকার কাছে কিছু টাকা চায়। এতে ওই শিক্ষিকা অন্য দুই ছাত্রের সামনেই তাকে বকা দেন। এতে রেগে গিয়ে সে ওই শিক্ষিকাকে খুন করে।
এ ঘটনায় মুম্বাইয়ের শিবাজিনগর থানার পুলিশ একটি খুনের মামলা দায়ের করেছে। তারা ওই কিশোরকেও আটক করেছে। খুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে আরো তদন্ত চালাচ্ছে পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
