নিজস্ব প্রতিনিধি।।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি হয়েছে, এ অবস্থায় দেশের স্কুল-কলেজ খোলা রাখা বন্ধ ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যক্রম বাড়াতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রেন-বাসে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।
চলাচলের সময় স্বাস্থ্যবিধি না মানা হলে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা ও উপজেলাসহ সব জায়গার খোঁজখবর নিয়ে তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল মনিটরিং সেল করা হবে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে প্রতিটি জেলায় চিঠি দিয়ে জানানো হবে।
এ ছাড়া বিদেশ থেকে কেউ এলে তারা যাতে বাইরে কারও বাসায় না যেতে পারেন, সে বিষয়ে মনিটরিং করা হবে। প্রয়োজনে তাদের বাসাতে পতাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
