এইমাত্র পাওয়া

জরুরি নির্দেশনা ছাত্রদলের কাউন্সিলরদের

ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ৫৬৬ জন কাউন্সিলরকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার বিকাল ৪টার মধ্যে তাদের ঢাকায় থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে সংগঠনটির কাউন্সিল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতাদেরও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার রাতে গুলশা‌নে বিএন‌পি চেয়ারপারস‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে আদালতের নির্দেশে স্থগিত ছাত্রদলের কাউন্সিল নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে এসব সিদ্ধান্ত নেন নেতারা। বৈঠ‌কে লন্ডন থে‌কে স্কাইপ এ যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠ‌কের পর রাতেই ফোন ক‌রে সারাদে‌শের কাউন্সিলরদের ঢাকায় আসতে বলা হয়ে‌ছে। তারা ঢাকায় এলে বৃহস্পতিবার বৈঠক করে ছাত্রদলের কাউন্সিলের পরবর্তী তারিখসহ অন্যান্য করণীয় ঠিক করা হবে।

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী, ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬টি শাখায় মোট ৫৬৬ জন ভোটার (কাউন্সিলর) রয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, ঢাকা বিভাগের ২৯টি শাখায় ১৩৮ ভোট, চট্টগ্রাম বিভাগের ১২টি শাখায় ৫৮ ভোট, কুমিল্লা বিভাগের ৬টি শাখায় ৩০ ভোট, খুলনা বিভাগের ১৪টি শাখায় ৭০ ভোট, ময়মনসিংহ বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, রাজশাহী বিভাগের ১১টি শাখায় ৫২ ভোট, সিলেট বিভাগের সাতটি শাখায় ৩৫ ভোট, রংপুর বিভাগের ১৩টি শাখায় ৬৩ ভোট ও ফরিদপুর বিভাগের ছয়টি শাখায় ৩০ ভোট রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading