অনলাইন ডেস্ক।।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৭৮ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। আজও ডিএসইতে টাকার অংকে লেনদেন ৮০০ কোটির ঘরে অবস্থান করছে; যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৪৯ কোটি ৭৮ লাখ টাকার।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমেছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
