এইমাত্র পাওয়া

হাফ পাস: বেসরকারি বাসের বিষয়ে বৈঠক আজ

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য সরকারি মালিকানাধীন বিআরটিসি বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া কার্যকর করার ঘোষণা এলেও বেসরকারি বাস-মিনিবাস মালিকরা এখনও এ বিষয়ে রাজি হয়নি। এ বিষয়ে আজ শনিবার বিআরটিএতে বৈঠক হবে।

গণপরিবহনে হাফ পাস বা অর্ধেক ভাড়া চালু করতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রক্ষিতে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি মালিকানাধীন বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, বিআরটিসি বাসে ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হবে এবং বিআরটিসি শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

একইসঙ্গে বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসের বিষয়ে মন্ত্রী বলেন, শনিবার বিআরটিএতে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবারও শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক করলেও তাদের রাজি করাতে পারেনি সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.