এইমাত্র পাওয়া

নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

মুহাম্মদ আরিফুর রহমান

সহকারী অধ্যাপক

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা

শিক্ষার্থী বন্ধুরা, আজ সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

বহুনির্বাচনী প্রশ্ন :অধ্যায় ১০

১. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ?

ক. ঋণ আমানত সৃষ্টি

খ. বিনিময় বিল ভাঙানো

গ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি

ঘ. অছি হিসেবে কাজ

২.LC-এর পূর্ণরূপ কী?

ক. Letter of Commerce

খ. Letter of Certificates

গ. Letter of Credit

ঘ. Letter of Cost

৩. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকে কোন হিসাব খুলতে হয়?

ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব

গ. স্থায়ী হিসাব ঘ. প্রত্যয় হিসাব

৪. নিচের কোনটির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়?

ক. বাণিজ্য ঘাটতি খ. মুদ্রাস্ম্ফীতি

গ. স্থিতিশীল রাজনীতি

ঘ. তারল্য সংকট

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

করিমের কাছে ৫,০০০ টাকার একটি বিল আছে, যা তিন মাস পরে মেয়াদপূর্তি হবে। কিন্তু তার আগেই টাকার প্রয়োজন হলে করিম ব্যাংকে গেল বিলটি ভাঙাতে। ব্যাংক তাকে ৪,৮০০ টাকা প্রদান করল।

৫. করিমের ব্যাংক থেকে কম টাকা পাওয়াকে কী বলে?

ক. নগদ বাট্টাকরণ

খ. বিনিময় বিল বাট্টাকরণ

গ. ব্যবসায়ের বাট্টাকরণ

ঘ. তালিকা মূল্যের বাট্টাকরণ

৬. উপর্যুক্ত ঘটনায় ব্যাংকের মুনাফা কত?

ক. ২০০ টাকা খ. ৫০০ টাকা

গ. ৮০০ টাকা ঘ. ৪,৮০০ টাকা

উত্তর : ১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক

১. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি?

ক. আধুনিকায়ন খ. সম্পদের সুষম বণ্টন

গ. মুনাফা অর্জন ঘ. অর্থ স্থানান্তর

২. চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক কী হিসেবে ব্যবহার করে থাকে?

ক. বিনিময়ের মাধ্যম হিসেবে

খ. ঋণ আমানত সৃষ্টিতে

গ. মূলধন গঠনে

ঘ. সঞ্চয় প্রবণতা সৃষ্টি করতে

৩. বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের কী বলা হয়?

ক. মুরুব্বি খ. মধ্যমণি

গ. চালিকাশক্তি ঘ. মাদার

৪. ব্যাংক কীভাবে বেশি মুনাফা অর্জন করতে পারে?

ক. অধিক তারল্য সৃষ্টি করে

খ. ব্যয় সংকোচন করে

গ. অধিক আমানত সংগ্রহ করে

ঘ. ঋণ প্রদান করে

৫. গ্রাহকের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?

ক. মূলধন খ. সঞ্চয়

গ. বিনিয়োগ ঘ. আমানত

৬. বাণিজ্যিক ব্যাংক অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সব খাতকে সমানতালে উন্নত করে কীভাবে?

ক. অর্থনীতির স্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে

খ. জনকল্যাণ প্রতিষ্ঠাকরণের মাধ্যমে

গ. সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণের মাধ্যমে

ঘ. ঋণ নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নের মাধ্যমে

৭. বাণিজ্যিক ব্যাংক অর্থনীতির স্থিতিশীলতায় সহায়তা করে কীভাবে?

ক. কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে

খ. প্রয়োজনমাফিক বাজারে ঋণদান করে

গ. বিভিন্ন খাতে ঋণদান করে

ঘ. কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণের কাম্য ব্যবহার করে

উত্তর: ১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. ক ৬. গ ৭. ক


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.