নিউজ ডেস্ক।।
চীনের বেশ কয়েকটি অঞ্চলে অন্তত ৩০ দিন মাতৃত্বকালীন ছুটি বাড়ানো করা হয়েছে। জন্মের হার রেকর্ড সংখ্যক কমে যাওয়ায় শিশু জন্মদানে উৎসাহিত করার জন্য সর্বশেষ প্রয়াস হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বেইজিংয়ের সিটি সরকার এ ঘোষণা দেয়। এ বিবৃতিতে জানানো হয়, জন্মহার বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নারীরা এখন থেকে ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায় পরিবারে তৃতীয় সন্তান জন্ম দেওয়ার অনুমতি দিতে কঠোর পরিবার পরিকল্পনার নিয়ম শিথিল করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পূর্বাঞ্চলে ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। এর আগে মায়েরা সবেতনে ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারতেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
