মনে পড়ে-মন পোড়ে

    • সৈকত রায়হান

আমিও ভুলে যেতে চাই সবকিছু
তবুও মনে পড়ে-মন পোড়ে,

আমার একলা বিকেল বেদনাহত দিন,
নিঃসঙ্গতার অন্ধকার মুছে দিতে চাই
ডায়েরির পাতা থেকে।
ভুলে যেতে চাই
তোমাদের নাম-ধাম, ঠিকানা-সাকিন,
সেই উদ্দাম-উন্মত্ত দিন।

মনের আঙিনায়
তোমাদের সতত বিচরণ –
আমার দিনলিপি রচিত হয়
কষ্টের নীল শব্দে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.