ইউরোপের দেশ স্কটল্যান্ড। ছোট হলেও ইতিহাসের কালক্রমে আধুনিক বিশ্বে দেশটির বিরাট প্রভাব রয়েছে। স্কটিশ উদ্ভাবকরা শিল্প-বিপ্লবকে চালিত করে এমন প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রেখেছেন। সেখানকার দার্শনিকেরা গণতন্ত্র, মুক্তবাক, লিঙ্গ ও সামাজিক সমতাসহ বেশকিছু রাজনৈতিক মতাদর্শ গঠনে সহায়তা করেছেন।
সব মিলিয়ে স্কটল্যান্ড একাডেমিক গবেষণা ও নতুনত্বের অন্যতম একটি কেন্দ্র। আর তাইতো ইউরোপে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দ স্কটল্যান্ড। দেশটির স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের ৫৮ শতাংশই দেশের বাইরের। এর একটি বড় অংশই আবার স্কলারশিপ নিয়ে পড়তে গেছেন সেখানে।
কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান নিয়ে পড়তে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দিচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ ফেব্রুয়ারি।
এ স্কলারশিপের আওতায় সকল ধরনের টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও ১৫ হাজার পাউন্ড উপবৃত্তি হিসেবে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৮ লক্ষ টাকা। ২ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের সবচেয়ে সেরা এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। চারুকলা, মানবিক এবং কম্পিউটার বিজ্ঞানের কোর্সে এর সুখ্যাতি রয়েছে।
সুযোগ-সুবিধাসমূহ:
* সকল ধরনের টিউশন ফি মওকুফ করা হবে।
* ১৫ হাজার পাউন্ড উপবৃত্তি হিসেবে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৮ লক্ষ টাকা। ২ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* ২০২২ সালের সেপ্টেম্বরে পিএইচডি অধ্যয়ন শুরু করতে ইচ্ছুক এমন শিক্ষার্থী।
* স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
* কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান নিয়ে পিএইচডি করতে ইচ্ছুক এমন শিক্ষার্থী।
* বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজী দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
