বেসরকারি কলেজের অনার্স-মাস্টান্ত স্তরের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে কথা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২০ নভেম্বর) রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর শিক্ষকদের এমপিওর ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। কিছু শিক্ষক (তৃতীয় শিক্ষক) এমপিওভুক্ত করেছি। বাকিগুলোর বিষয়েও সিদ্ধান্ত হবে, কিন্তু নতুন করে নেওয়ার ব্যাপারে একেবারেই নিষেধ রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ স্থানীয় নেতারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
