অভিভাবকদের পক্ষে দাবি জানানো হচ্ছে, পরীক্ষাগুলো শুরু হয় সকাল ১০টা থেকে। তখন অফিস আওয়ারও থাকে। প্রচণ্ড যানজট হয়। অনেক কেন্দ্রে পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে আসতে পারেনি। পরীক্ষার সময় দুপুরের দিকে করা যায় কিনা?—সাংবাদিকদের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এটা আমাদের ভাবনায় আছে। আজকের সভায়ও আলাপ করেছি। এবার যে পরীক্ষাটি হচ্ছে সেখানে এই পরিবর্তনটা আনতে পারছি না। কারণ স্বাস্থ্যবিধি মানার বিষয় আছে।
মন্ত্রী বলেন, আগামী বছর থেকে আমরা চেষ্টা করতে পারি। বিশেষ করে যেদিন সবচাইতে বেশি পরীক্ষার্থী থাকে অর্থাৎ মূল বিষয়গুলো বা আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা হয় সেদিনগুলোতে পরীক্ষা আরেকটু পরে শুরু করা যায় কিনা সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো আগামী বছর। এটা নিয়ে আলাপ হয়েছে।
শুধুই যানজটের কারণে পেছাবেন কিনা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটা এবছর করা সম্ভব না। আগামী বছরে করার কথা ভাববো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
