এইমাত্র পাওয়া

ইবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

ইবি প্রতিনিধি টি এইচ জায়িম।।
রাজশাহী জেলা থেকে আগত ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সংশ্লিষ্ট সমিতি বিশ^বিদ্যালয়ের ‘টিএসসিসি’তে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সমিতির সভাপতি সাদমান সাকিব আদিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক শারমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া ইসলাম প্রিয়া ও আব্দুর রহমান তাসনিম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.