নিউজ ডেস্ক।।
দেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) প্রতি ১০ বছর পর দেশের প্রকৃত জনসংখ্যা ও গৃহের অবস্থা জানার জন্য জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে থাকে। এবার ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম জনশুমারি অনুষ্ঠিত হয়। বাসস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
