এইমাত্র পাওয়া

আবরার হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রোববার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া  এই তথ্য নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.