নিউজ ডেস্ক।।
করোনার কারণে এ বছর করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা বিলম্বে হচ্ছে। আগামী বছর এত বিলম্ব না হলেও যথাসময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।
মন্ত্রী বলেন, বর্তমানে করোনা পরিস্থিত স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে হবে না। আশা করছি মে-জুন নাগাদ এ পরীক্ষা নেয়া সম্ভব হবে।
রোববার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এসএসসি পরীক্ষা সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে হয়। তবে আগামী বছর আমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে গুরুত্ব দিয়ে ক্লাস নেয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর এ ধারাবাহিকতা থাকলে আগামী মে-জুন নাগাদ আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে সক্ষম হবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
