এইমাত্র পাওয়া

পুলিশের পুরস্কার সাড়ে ১২ গুণ বাড়ানোর প্রস্তাব

নিউজ ডেস্ক।।

পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের দেয়া পুরস্কারের হার সর্বোচ্চ সাড়ে ১২ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এই পুরস্কারের হার সর্বনিম্ন ৫০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকা রয়েছে। এ টিকে বাড়িয়ে সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, আইজিপি, ডিআইজি ও পুলিশ সুপার এই পুরস্কার প্রদান করতে পারেন। পুরস্কারের হার বাড়ানোর একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে চলতি মাসের শুরুতে মতামতের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবে বলা হয়, পুলিশের কাজের ব্যাপ্তি ও ঝুঁকি বিবেচনা করে বেতন ও ভাতাদির পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধিকল্পে ব্যতিক্রমধর্মী, দুঃসাধ্য, কষ্টকর ও পৃথক বৈশিষ্ট্যসূচক কাজের জন্য একটি প্রবিধানমালা রয়েছে। প্রবিধানামালার নাম ‘পুলিশ রেগুলেশন বেঙ্গল-১৯৪৩’।

১৯৪৩ সালে প্রণীত এই প্রবিধান ১০৫৪-এ পুরস্কারের আর্থিক সীমা বৃদ্ধি করে আইজিপি’র ক্ষেত্রে ২০০০ টাকা, ডিআইজির ক্ষেত্রে ১০০০ টাকা এবং পুলিশ সুপারের ক্ষেত্রে দেয়ার ঊর্ধ্বসীমা ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়। পুরস্কারের অর্থ বৃদ্ধির এই কাজটি ১৯৭৫ সালে করা হয়। এর আগে ১৯৪৩ রেগুলেশনে পুরস্কারের হার ছিল যথাক্রমে ৫০০, ২৫০ এবং ১৫০ টাকা।

প্রসঙ্গত, এই পুরস্কারের অর্থ বাংলাদেশ পুলিশের বাজেটের সংশ্লিøষ্ট একটি কোড থেকে প্রদান করা হয়ে থাকে।

সূত্র জানায়, পুলিশ অধিদফতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি সুপারিশে পুরস্কারের এই অর্থ বাড়ানোর প্রস্তাব করা হয়। প্রস্তাবে দেখা গেছে, বর্তমানে আইজিপি (পুলিশের মহা পরিদর্শক) কনস্টেবল থেকে ইন্সúেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ২০০০ টাকা প্রদান করতে পারেন। অর্থের এই পরিমাণ ১৯৭৫ সালে নির্ধারণ করা হয়। ১৯৪৩ সালের পুরস্কারের হার ছিল ৫০০ টাকা।

এখন পুরস্কারের হার ২৫০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে ডিআইজি (ইউনিট প্রদান হিসেবে কর্মরত) কর্মকর্তা কর্তৃক পুরস্কার দেয়ার ক্ষমতা রয়েছে ১০০০ টাকা। এটিকে বাড়িয়ে ১০০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে (১৯৪৩ সালে এটি ছিল ২৫০ টাকা)। অন্য দিকে পুলিশ সুপার (জেলায় পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত) তাৎক্ষণিক পুরস্কার দিতে পারেন ৫০০ টাকা। এটিকে বাড়িয়ে ৫০০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে।

বিদ্যমান প্রবিধানে তিন ক্যাটাগরির কর্মকর্তা পুরস্কার প্রদান করতে পারেন। কিন্তু আগামীতে আরেক ক্যাটাগরির কর্মকর্তাদের পুরস্কার প্রদানের যোগ্য বলে সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। আগামীতে অ্যাডিশনাল আইজিগণও (ইউনিট প্রধান হিসেবে কর্মরত) পুরস্কার প্রদান করতে পারবেন।

এই পুরস্কারের প্রস্তাব করা হয়েছে ১৫০০০ টাকা। পুলিশ অধিদফতরের এই প্রস্তাবের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি অর্থ বিভাগের সিনিয়র সচিবর বরাবর পাঠিয়ে তার মতামত চাওয়া হয়েছে বলে সংশ্লিøষ্ট একটি সূত্র জানিয়েছে। গত সপ্তাহে এই চিঠি পাঠিয়ে বলা হয়, বাংলাদেশ পুলিশের কনেস্টবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের অনুকূলে প্রদেয় অর্থ পুরস্কারের হার বৃদ্ধি বিষয়ে মতামত দেয়ার জন্য অনুরোধ জানানো হল।

জানা গেছে, এই চিঠির বিষয়টি অর্থ বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়েছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হতে পারে। ওদিকে, পুলিশ অধিদফতর সূত্রে জানা যায়, সময় উপযোগী করে পুরস্কারের হার বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। আশা করা যায়, এই প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.