এসএসসি-দাখিল পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক।।

রোববার থেকে শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ আগামী রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.