নিউজ ডেস্ক।।
খুলনায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে ১১ লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। লিখে নিয়েছেন সব সম্পত্তিও।
শুক্রবার রাতে ছেলে এসএম মুসসালিন আল মামুনের বিরুদ্ধে এসব অভিযোগ এনে খুলনা সদর থানায় মামলা করেন বৃদ্ধ বাবা। এ ঘটনায় মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী বাবার নাম এসএম মহিউদ্দিন। তিনি খুলনা সরকারি মডেল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি নগরীর টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা।
এসএম মহিউদ্দিন জানান, তার সারা জীবনের সঞ্চয় এবং অবসরকালীন ভাতার ১১ লাখ টাকা ও সম্পত্তি লিখে নিয়েছেন মামুন।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে ১১ লাখ টাকা নিয়েছেন তারই ছেলে মামুন। এছাড়া সব সম্পত্তি লিখে নেয়ারও অভিযোগ ওঠে। এসব অভিযোগে মামলার পর মামুনকে গ্রেফতার করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
