নিউজ ডেস্ক।।
সাত কলেজের ভর্তি পরীক্ষায় ঢাকা কলেজে আগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয় ঢাকা কলেজ ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মৃধা মো. মাসুদ রানা, সাবেক যুগ্ম-সম্পাদক আকরাম হোসেন তারেক, সজিব চৌধুরী, শরীফ হোসেন, সদস্য সচিব প্রার্থী মামুনুর রহমান (মামুন) সাবেক সহ-সাধারণ সম্পাদক, মেহেদি হাসান মাহি, ইমদাদুল হক তুষার, আব্দুস সবুর, আবু রায়হান, গালিব, ওবায়দুর রহমান শিবলী, আবু হেনা মোস্তফা রাজিব, কিসান ইকরিতসহ প্রায় ২৫/৩০ জন ছাত্রদল নেতাকর্মী।
এ সময় সদস্য সচিব প্রার্থী মামুনুর রহমান বলেন, ঢাকা কলেজ ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পাশে থাকে, আছে এবং থাকবে ইনশাআল্লাহ্। ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের সহাবস্থান নেই। আমরা চাই ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান থাকবে এবং সবাই সবার মতো রাজনৈতিক চর্চা করবে কিন্তু বর্তমান ক্ষমতাশীন ছাত্রসংগঠন ছাত্রলীগ বিরোধী কোনো ছাত্রসংগঠনকে ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা করতে দেয় না। সাধারণ ছাত্রদের কোনো অধিকার নিয়ে তারা কথা বলে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
