ইসলাম বিরোধী মন্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল পাকিস্তানের সিন্ধ প্রদেশের শহর ঘোটকি। বিক্ষোভ কিছুটা আয়ত্বে এলেও ইতিমধ্যেই সেখানে বেশকিছু হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।
জানা যায়, সিন্ধ পাবলিক স্কুলের অধ্যক্ষ নোটন দাসের বিরুদ্ধে আল্লাহর রাসুলের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ করেন এক অভিভাবক। এনিয়ে থানায় মামলাও করা হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড সিন্ধ সমাজ। দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার পাক সরকারকে চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হয়েছে। প্রদেশের ওয়ার্ল্ড সিন্ধ কংগ্রেস সংগঠন জানিয়েছে, শহরের একাধিক হিন্দু মন্দির, দোকান, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত ঘোটকির পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এলাকার মানুষের দাবি গ্রেপ্তার করতে হবে স্কুলের ওই অধ্যক্ষকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
