রাজশাহীতে হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা

অনলাইন ডেস্ক।।

রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

বৃহস্পতিবার (৪নভেম্বর) দুপুরে নগর ভবনে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর ব্যাপারে আলোচনা করেন তাঁরা।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, পরিচালনা পর্ষদের সহসভাপতি শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি এরই মধ্যে অনুমোদিত হয়েছে। রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসাতে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদ্রাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.