ঢাবির ‘খ’ ইউনিটে ফেল ৮৩.১১%

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.