নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সবকিছুরই ভালো-মন্দ দু’দিকই থাকে। মাথাব্যথা হলে তো মাথা কেটে ফেলা হয় না। মাথাব্যথা হলে ওষুধ খেয়ে সারাতে হয়। আমাদের তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে।’
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান এবং আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
