অনলাইন ডেস্ক।।
শিক্ষকদের বেতনভাতা বাড়ানোর দাবিতে কঙ্গোর পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভ করেছে শতাধিক স্কুলশিক্ষার্থী। গত দুই সপ্তাহ ধরে দেশটির শিক্ষাকার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা। এর মধ্যেই আন্দোলনে একত্মতা প্রকাশ করে পার্লামেন্টে ভবনে বিরল প্রতিবাদ জানালো তারা। চলতি মাসের শুরুতে বেতনভাতা এবং অবসরের বয়সসহ বেশ কিছু সমস্যা সমাধানে ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। দীর্ঘদিনের সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে যোগ দিয়েছে শিক্ষার্থীরাও।
নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে রাজধানীতে অবস্থিত পার্লামেন্টে ঢুকে দাবি পূরণের আহ্বান জানায় তারা। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেয়, ‘আমরা পড়ালেখা করতে চাই।’ তাদের আন্দোলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এদিকে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষামন্ত্রী টনি মাওয়াবা বলছেন, সঙ্কট সমাধানে শিক্ষক ইউনিয়নের সাথে সংলাপ শুরু করবে সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
