অনলাইন ডেস্ক।।
আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১৭৩ মিলিমিটার। ঢাকায় বাতাসের গতি ও দিক: দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.।
সিনপটিক অবস্থা:
বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপটিও বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী থেকে দুর্বল অবস্থায় রয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ৬টা ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯১%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
