এইমাত্র পাওয়া

পিআইবি-ইউএনডিপি’র মিডিয়া ফেলোশিপ পেলেন ৮ সাংবাদিক

নিউজ ডেস্ক।।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ইউএনডিপি’র কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের অধীনে স্থানীয় সরকারবিষয়ক মিডিয়া ফেলোশিপ পেয়েছেন আট সাংবাদিক।

গত সোমবার (১১ অক্টোবর) ফেলোশিপপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে পিআইবি।

ফেলোশিপ পাওয়া ৮ সাংবাদিক হলেন- দৈনিক প্রথম আলোর মো. সামছুর রহমান আদিল, সমকালের জাহিদুর রহমান, ঢাকা ট্রিবিউনের মো. সোহেল মামুন, দ্য ডেইলি অভজারভারের শেখ শাহরুখ ফারহান, চ্যানেল২৪ এর মুহাম্মদ মুকিমুল আহসান, এটিএন বাংলার একরামুল হক সায়েম, নাগরিটক টিভির আনোয়ার হোসেন ও বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক।

পিআইবি জানিয়েছে, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদগুলোর বিভিন্ন কার্যক্রম, সফলতা, শিক্ষণ ও উত্তমচর্চাগুলো সংগ্রহ-প্রচারের লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য পাঁচ মাস মেয়াদি ‘মিডিয়া ফেলোশিপ অন লোকাল গর্ভানেস’ ফেলোশিপ প্রদান করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.