১৭ বছর পর স্থায়ী হলেন ৭৮৬ শিক্ষক-কর্মকর্তা

নিউজ ডেস্ক।।

কারিগরি শিক্ষা ধারায় শিক্ষার্থীর হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় শিক্ষকের চাহিদা পূরণে ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।

দেশের টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশিক্ষকগণ বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ নিয়ে সন্তোষজনক কর্মদক্ষতা অর্জন করায় তাদেরকে চাকরিতে স্থায়ী করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.