অনলাইন ডেস্ক।।
কারিগরি শিক্ষা ধারায় শিক্ষার্থীর হার ক্রমাগত বাড়ায় প্রয়োজনীয় শিক্ষকের চাহিদা পূরণে ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে সরকার।
দেশের টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশিক্ষকরা বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ নিয়ে সন্তোষজনক কর্মদক্ষতা অর্জন করায় তাদের চাকরিতে স্থায়ী করে রোববার (১০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে এ খাতে শিক্ষক সংকট পূরণ করতে নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি চার হাজার ২৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট পূরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭৮৬ জনের চাকরি স্থায়ী করা হয়।
স্থায়ী হওয়া শিক্ষকরা ‘এসএসসি ও এইচএসসি ভোকেশনাল কোর্স প্রবর্তনের লক্ষ্যে ১৩টি নতুন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানসমূহের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে কর্মরত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
